আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০১:১৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০১:১৩:৫৬ পূর্বাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউ জার্সি, ১৩ মার্চ : সম্প্রীতির বন্ধনে গতকাল বুধবার সন্ধ্যায় নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জারসি’র বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন ।
ইফতারের পূর্বে আম্মার চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। ইফতার মাহফিল শুরুর আগে স্বাগত: বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারন সম্পাদক সৈয়দ শহীদ ,কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ ।
সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহওর সিলেটবাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহীদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে সপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক