আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু

নিজ গ্রামে শিশুটির দাফন, আসামিদের বাড়িতে আগুন

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩২:৩৭ অপরাহ্ন
নিজ গ্রামে শিশুটির দাফন, আসামিদের বাড়িতে আগুন
মাগুরা, ১৩ মার্চ : শ্রীপুর উপজেলায় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে ধর্ষণের শিকার হয়ে নিহত সেই শিশুটির। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, এসপি মীনা মাহমুদা, মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাফিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় নিয়ে আসা হয়। সন্ধ্যা সাতটার দিকে শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয়রা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া