আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩৯:৫৬ অপরাহ্ন
সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ
সিলেট, ১৩ মার্চ : সিয়াম সাধনার এই মাসে সমাজের অসহায়, দুস্থ ও আর্থিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের একদল উদ্যমী তরুণ-তরুণী। 
রমজানের পবিত্রতা আর মানবতার টানে অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে ‘হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামের সংগঠনটির উদ্যোগে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সার্বিক সহযোগিতায় নামমাত্র ৭ টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণের ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত  মানবিক এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
তারই ধারাবাহিকতায় বুধবার ১২ মার্চ সিলেট মহানগরীর  শিবগঞ্জ পয়েন্টে ৭ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি  পরিচালনা করতে দেখা যায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ,ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সদস্যদের । 
সাংবাদিকদের সামনে এক প্রশ্নের জবাবে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাফিজ মো ছালিম আহমদ খান বলেন, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। আমাদের মধ্যে অনেকেই আছেন ,আর্থিক সমস্যার কারণে তারা ভালো ইফতার করতে পারছে না , যারা কারো কাছে হাত পেতে চাইতে ও পারছে না , নিজেদের সম্মানের ভয়ে কোনো কিছু বলতেও পারতেছে না । আমরা মূলত তাদেরকে সামনে রেখে এমন ব্যবস্থা করছি । আমাদের সিলেট ,চট্টগ্রাম,রংপুর, সহ আমাদের প্রত্যেক বিভাগে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই । এবং যারা আমাদের মানবিক কার্যক্রম সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ