আমেরিকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস 
কারণ খতিয়ে দেখা হচ্ছে

গার্ডেন সিটির বাড়িতে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১০:৫৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১০:৫৯:৫৬ অপরাহ্ন
গার্ডেন সিটির বাড়িতে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি
আজ সন্ধ্যায় গার্ডেন সিটির সিলভিওর ৬৫০০ ব্লকের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে/Max Reinhart, The Detroit News

গার্ডেন সিটি, ১৩ মার্চ : আজ বৃহস্পতিবার গার্ডেন সিটির একটি বাড়িতে বিস্ফোরণের কারণ নির্ধারণে কাজ করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলভিও স্ট্রিটের ৬৫০০ ব্লকে একটি সম্ভাব্য বাড়িতে বিস্ফোরণের খবর পান দমকলকর্মীরা। গার্ডেন সিটির দমকল বাহিনীর প্রধান র ্যান্ডি কিন জানান, একতলা বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে এবং বাড়িটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। কিন বলেন, এক প্রতিবেশী কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে বাড়িতে এক ব্যক্তি থাকতেন। দমকল কর্মীরা তল্লাশি চালিয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের মধ্যে আগুন ও বেশ কয়েকটি হট স্পট নিভিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিস্ফোরণের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা আগুনের কারণ ও উৎপত্তি খতিয়ে দেখছি কারণ, স্পষ্টতই, বাড়িগুলো নিজে থেকে বিস্ফোরিত হয় না, বলেছেন কিন। কিন বলেন, বাড়ির বাসিন্দা বা দমকলকর্মীদের কেউ আহত হয়নি এবং আশেপাশের কোনও বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবসিকনে প্রাণের আমেজে শুরু হয়েছে বাসন্তী পূজা

এবসিকনে প্রাণের আমেজে শুরু হয়েছে বাসন্তী পূজা