আমেরিকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মুখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাঙচুর

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:৩৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:৩৫:০৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে মুখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাঙচুর
লক্ষ্মীপুর, ১৪ মার্চ : লক্ষ্মীপুরের রায়পুরে এবার সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।
রাতে মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে পুরোহিত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন, প্রতিমা ভাঙ্গা অবস্থায় আছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙ্গে চলে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের ভেতর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনার সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভিতে শনাক্ত যুবককে দ্রুত আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক