আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প
১২ জন যাত্রী সামান্য আহত হয়েছেন

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৩:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৩:০৭:১৮ পূর্বাহ্ন
আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন
প্রতীকী ছবি/American Airlines, Facebook Page
ডেনভার, (কলোরাডো) ১৪ মার্চ : ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ১০০৬ নিরাপদে ডেনভারে অবতরণ করেছে। ।
বিমানটি কলোরাডো স্প্রিংস বিমানবন্দর থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু আচমকা মাঝ আকাশে ইঞ্জিন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়। পরিস্থিতি বুঝে ডেনভার বিমানবন্দরে দ্রুত অবতরণ করে বিমানটি।  অবতরণের সময়েই ঘটে  বিপত্তি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটি অবতরণের পরের মুহূর্তেই আচমকা চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যে ওই অগ্নিকাণ্ডের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক হুড়োহুড়ি দেখা যায় যাত্রীদের মধ্যে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। বিমানটিতে ১৭২ জন গ্রাহক ও ছয়জন ক্রু ছিলেন। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আগুন নিভে গেছে। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১২ জনকে সামান্য আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম