আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনায় বিশ্বের ৪৩ দেশ

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনায় বিশ্বের ৪৩ দেশ
ওয়াশিংটন, ১৫ মার্চ : ট্রাম্প প্রশাসন ৪৩টি দেশের নাগরিকদের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। প্রশাসনের অভ্যন্তরে প্রচারিত একটি খসড়া তালিকায় এসব দেশের নাগরিকদের তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের তৈরি করা সুপারিশ অনুযায়ী, একটি ‘রেড’ তালিকা রয়েছে, যেখানে ১১টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। দেশগুলো হলো: আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দফতর কয়েক সপ্তাহ আগে এই তালিকা তৈরি করেছিল, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি এবং হোয়াইট হাউসে পৌঁছানোর আগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
১০টি দেশকে ‘কমলা’ তালিকায় রাখা হয়েছে খসড়া প্রস্তাবে। এই দেশগুলো হলো- বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। কমলা তালিকার অর্থ হলো, এসব দেশের ধনী ব্যবসায়ীদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে, তবে অভিবাসী বা পর্যটন ভিসায় ভ্রমণকারী ব্যক্তিদের নয়। এছাড়া ২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হলো- অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।
নতুন নিষেধাজ্ঞার পরিধি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়েও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার চূড়ান্ত তালিকা প্রকাশের পর এটি কতটা কঠোর হবে, তা স্পষ্ট হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি