আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে মিফতাহ্ সিদ্দিকী 

অচিরেই ক্রীড়াঙ্গনে সিলেট অনেকদূর এগিয়ে যাবে

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩০:৪৩ অপরাহ্ন
অচিরেই ক্রীড়াঙ্গনে সিলেট অনেকদূর এগিয়ে যাবে
সিলেট, ১৬ মার্চ : সিলেটে ব্যাপক সাড়া জাগানো আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনে বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। ১৫ মার্চ (শনিবার) রাত ১১টায় নগরীর পূর্ব ঘাসিটুলাস্হ গেইম জোন ইনডোর মাঠে গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক লায়ন মোঃ আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য আয়োজন দেখে আমি অভিভূত ও উচ্ছ্বসিত। কারণ, ফুটবল ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের মধ্যে বন্ধুত্বের মেলবন্ধন সৃষ্টি হয় যা সুস্থ বিনোদন উপহার দেয় এবং শারীরিক কাঠামো মজবুত করে। তাই, আমি সুস্থ রাজনৈতিক ধারা সৃষ্টির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ভূমিকা রাখতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। তাই, যারাই ক্রীড়াক্ষেত্রে যেকোনো উদ্যোগ নিচ্ছে, তাদেরকে সাধুবাদ জানাই এবং এভাবেই আগামীতে সিলেট ক্রীড়াঙ্গনে আরো অনেকদূর এগিয়ে যাবে।
 বিশিষ্ট সাংবাদিক ও আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের অন্যতম সমন্বয়কারী মোঃ ফয়ছল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গোল্ডেন বয় খ্যাত শাহজাদ হোসেন টিপু, 'সিলেটের ফুটবল গ্রন্থের লেখক' ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী। 
আরো উপস্থিত ছিলেন, লায়ন গৌতম লাল দত্ত,  বিএনপি নেতা হোসেইন আহমদ, সরকারী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ডাঃ মোঃ আরিফুল হক, সাংবাদিক  উৎফল বড়ুয়া, আবু সাইদ মোঃ তায়েফ, মারুফ আহমদ টিপু,  মোহামেডান স্পোর্টিং ক্লাবের দফতর সম্পাদক সুহেল আহমদ, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সামাজিক সংগঠক হাসান তালুকদার সুহেল, সজীব আহমদ, নিহার রঞ্জন সিং,মান্না দে, রনি শাহ, মিজানুর রহমান রাসেল, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,আব্দুল হান্নান, আজহার অনিক, কামাল আহমদ, তানভীর আহমদ, দুলাল হোসেন, কাওসার আহমেদ সুমন প্রমুখ। 
টানা দুই মাসব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ৬৪টি দল অংশগ্রহণ করে এবং গ্রান্ড ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে এল. অ. জি ফাইটার্স ৫০ হাজার টাকা 
এবং রানার্স আপ দল হিসেবে রানা একাদশ ২৫ হাজার টাকা পুরস্কার লাভ করে এবং তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে লিজেন্ডস অব ঘাসিটুলা ১৫ হাজার টাকা লাভ করে। 
এছাড়াও, ৪র্থ ও ৫ম পুরস্কার প্রদানের পাশাপাশি ম্যান অব দি ম্যাচ, ম্যান অব দি টুর্নামেন্ট, বেস্ট গোল স্কোরার এবং বেস্ট গোল কিপার পুরস্কার প্রদান করা হয়। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শক গ্যালারিতে ছিল ক্রীড়ামোদীদের উপচে পড়া ভীড় এবং তারকা খেলোয়াড়দের সমন্বয়ে খেলাগুলো ছিল দারুণ উপভোগ্য ও প্রতিযোগিতাপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড