আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে ইফতার 

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩৩:৩৫ অপরাহ্ন
শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে ইফতার 
হবিগঞ্জ, ১৬ মার্চ : রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে ভাগ করে নিতে শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে শব্দকথা প্রকাশনের কার্যালয়ে (১৬ মার্চ) রবিবার ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা টোয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদার জামান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শব্দকথা লেখক পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ড. মুকিত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, শব্দকথা'র উপদেষ্টা হেলাল আহমেদ, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুকিত চৌধুরী বলেন,"রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সংমিশ্রণে সমাজকে আলোকিত করা সম্ভব। এই ধরনের আয়োজন মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
সভাপতির বক্তব্যে কবি মনসুর আহমেদ ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, "২০২৩ সালে ইউনেসকো ইফতারকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ হিসেবে সংস্থাটি উল্লেখ করেছে, ইফতার পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধ হিসেবে কাজ করে এবং এটি সেবা, সংহতি ও সামাজিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি, ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স