আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

কেরাণীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:০১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:০১:০১ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ
ঢাকা, ১৭ মার্চ (ঢাকা পোস্ট)  : ঢাকার কেরাণীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মো. রবিন (১৫) নামে এক কিশোরকে কেরাণীগঞ্জ থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন শিশুর স্বজনরা। রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ২১২নং ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দেন চিকিৎসক।
শিশুর ফুফু বলেন, আমার ভাতিজি নার্সারিতে পড়ে। গতকাল (রোববার) দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারে। তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে সেখান থেকে গত রাতে ঢাকা মেডিকেলে আনা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরাণীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। শিশুর বাবা গতকাল রাত থেকে এখন পর্যন্ত কেরাণীগঞ্জ থানাতেই আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মামলা না হলে বা পুলিশ না এলে শিশুর চিকিৎসা ঠিকভাবে হবে না। তাই আমরা আপনাদের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরতে চাই এবং এ ঘটনার সঠিক বিচার চাই। আমরা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছে আজ সকালে ঢাকা মেডিকেলে আসবে। আমাদের শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি আছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরাণীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরাণীগঞ্জ থানা পুলিশ অবগত আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা