আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির বিশাল ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০১:১৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০১:১৬:৫৫ পূর্বাহ্ন
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির বিশাল ইফতার মাহফিল
আটলান্টিক সিটি, ১৮ মার্চ : পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগরীর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টারের হাফেজ মওলানা রুহুল আমিন খান ও ইমাম শেখ তৌফিক আজিজ।

ইফতার মাহফিলে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম‍্যান জর্জ এনিমেল ক্রোচ সহ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন। ইফতার মাহফিলে যেমন মূলধারার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিপুল সংখ‍্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ‍্যণীয়।
ধর্মীয় আমেজের বিশাল এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির সভাপতি ইকবাল হোসেন ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স