আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

রাজধানী ঢাকায় ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:৫৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:৫৩:৫৬ পূর্বাহ্ন
রাজধানী ঢাকায় ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকা, ১৯ মার্চ : রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেবিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানা পুলিশের পরিদর্শকসহ (তদন্ত) অন্তত ১২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।  মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন। 
 তিনি বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর হামলা করে ওই যুবককে গাড়ি থেকে নামিয়ে নেন। পরে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে হত্যা করে। এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। রাত সোয়া ১২টা পর্যন্ত পুলিশের ৭ থেকে ৮ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 
 এঘটনায় পুরো খিলক্ষেত এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে বলে জানান এএসআই ইসমাইল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স