আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

সেন্ট ক্লেয়ার টাউনশিপে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, সন্দেহভাজন আটক

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
সেন্ট ক্লেয়ার টাউনশিপে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, সন্দেহভাজন আটক
সেন্ট ক্লেয়ার কাউন্টি, ২০ মার্চ :  সোমবার সন্ধ্যায় সেন্ট ক্লেয়ার কাউন্টিতে গোলাগুলির ঘটনায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। মেরিসভিলের ঠিক পশ্চিমে সেন্ট ক্লেয়ার টাউনশিপের গ্রেটিওট রোডের ৫৩০০ ব্লকে সন্ধ্যা ৭টার কিছু আগে ডেপুটিদের ডাকা হয়। সোমবার সেন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফের অফিস থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পায়, ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে একাধিক গুলি লেগেছে। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ২৪ বছর বয়সী সন্দেহভাজন ওই যুবককে আর কোনো ঘটনা ছাড়াই বাসভবন থেকে হেফাজতে নেওয়া হয়েছে। ডব্লিউজেবিকে-টিভির (ফক্স ২) এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও সন্দেহভাজন সম্পর্কে বাবা ও ছেলে।যারা দুজনেই ওই বাড়িতে থাকতেন। দুজনের কারোরই পরিচয় প্রকাশ্যে আনা হয়নি এবং কর্মকর্তারা ব্যাখ্যা করেননি যে কী কারণে গুলি চালানো হয়েছিল বা ওই যুবকের বিরুদ্ধে কী অভিযোগ আনা হতে পারে। আরও তথ্য চেয়ে শেরিফের অফিসে পাঠানো একটি বার্তা তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হয়নি।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার