আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মার্কিন শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০১:৩৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০১:৩৫:২২ পূর্বাহ্ন
মার্কিন শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প
ওয়াশিংটন, ২১ মার্চ : যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অব এডুকেশন) বন্ধ করার লক্ষে একটি আদেশনামা স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরফলে এবার থেকে প্রত্যেকটি রাজ্যের হাতেই তাঁদের স্থানীয় শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হবে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশাসন আর শিক্ষাখাতে কোনও ব্যয় করবে না। স্থানীয় প্রশাসনগুলিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই আদেশনামাটি স্বাক্ষর করে ট্রাম্প বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা বন্ধ করতে চলেছি। এই দপ্তরটি রেখে কোনও ভালো হচ্ছিল না। আমরা প্রদেশগুলির হাতেই শিক্ষার এই দায়িত্ব ফিরিয়ে দিতে চলেছি।’
১৯৭৯ সালে এই শিক্ষাদপ্তর নির্মানের মাধ্যমে আমেরিকার শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীয় প্রশাসনের আওতায় আনা হয়েছিল। এবার সেই দপ্তর বন্ধ করার সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। যদিও মার্কিন কংগ্রেস বা আইনসভার অনুমোদন ছাড়া এই দপ্তরটি ট্রাম্প বন্ধ করতে পারবেন না। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আদশনামায় স্বাক্ষরের ফলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের বেতন এবং অন্যান্য খাতে বরাদ্দ ব্যয় বন্ধ হয়ে যাবে। নিজের নির্বাচনী প্রচারেও এই দপ্তরটি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই লক্ষেই আদেশনামা স্বাক্ষর করলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা