আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১১:০৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১১:০৮:১৯ অপরাহ্ন
মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ মার্চ : মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্তা কামনা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ রবিবার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উপজলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, সাধারন সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, যুগ্ম আহবায়ক লিটন পাঠান, পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, এমরান মিয়া, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, যুগ্ম আহবায়ক বকুল, পৌর আহবায়ক রিপন মিয়া, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম রাজ, জুলহাসউদ্দিন রিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ প্রমুখ। 
সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান বলেন, বাংলাদেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির এদেশের বৃহৎ রাজনৈতিক দল। গত ১৭ বছর বাংলাদেশ গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে গিয়ে অনেক শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হয়েছে মিথ্যা মামলা। জুলাই আগস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্মুখ সারি থেকে গণতন্ত্রের লড়াই করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। এখন নতুন করে বিএনপির বিরুদ্ধ বিভিন্ন অপপ্রচার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচন চায়।নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সংস্কার আরো শক্তিশালী হবে।
উল্লেখ্য এর আগে গত কয়েক দিনে মাধবপুর উপজেলা ও পৌরসভার ১০৮টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা কামনা করে দোয়া ও ইফতার অনুষ্টিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি