আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

আটলান্টিক সিটিতে সম্প্রীতির বন্ধনে বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১১:২১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১১:২১:৪৬ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে সম্প্রীতির বন্ধনে বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল
আটলান্টিক সিটি, ২৩ মার্চ : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে অন‍্যান‍্য বছরের মতো এবারো সকল ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় ইফতার মাহফিল। 
আজ রবিবার ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ আন্তঃধর্মীয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন  ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির হাফেজ মওলানা রুহুল আমিন খান।
ইফতার মাহফিলে বিএএসজের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল। এছাড়া বক্তব্য রাখেন নিউ জারসি রাজ্যের এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, সাবেক নিউ জার্সি স্টেট সিনেট প্রেসিডেন্ট স্টিভ সুইনি,সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ,  আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, স্টিল পিয়ার এর প্রেসিডেন্ট অ্যান্থনি কাটানোসো, ইমাম শেখ তৌফিক আজিজ, বিএএসি সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, জিমি হোয়াইটহেড প্রমুখ ।
আহবায়ক সৈয়দ শহীদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম এর নেতৃত্বে ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ইফতার মাহফিলে অংশগ্রহন করায় তা  সম্প্রীতির সমাবেশে রূপ নেয়।
ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহন ছিল লক্ষ্যণীয় ।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ইফতার মাহফিলে বিপুলভাবে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস