আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচী পালিত

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৫৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৫৬:১৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচী পালিত
মৌলভীবাজার, ২৫ মার্চ : একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আবারও মৌলভীবাজার জেলাবাসী  ফুঁসে উঠেছে, দীর্ঘ একযুগ ধরে এই দাবিতে মৌলভীবাজার জেলাবাসী বিশ্বময় সভা সমাবেশ গোলটেবিল বৈঠক, মানববন্ধন, গণ  সাক্ষর অভিযানসহ নানা কর্মসূচি পালন করে আসছে। আজবধি এই যৌক্তিক দাবি আলোর মুখ দেখেনি, তাই  আবারও মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে  অবস্থান কর্মসূচি পালন করেছে  জেলার বিভিন্ন সামাজিক সংগঠন।
সোমবার ২৪ মার্চ দুপুর আড়াইটায় ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের  সম্মুখে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন  জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। উক্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন মৌলভীবাজার  সচেতন নাগরিক ফোরামের সভাপতি  বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মাতুক, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি এম খালেদ চৌধুরী, সংগঠন এর সাবেক সাধারণ সম্পাদক বি আই এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, নাগরিক কমিটির ফাহাদ আলম, সচেতন নাগরিক ফোরাম (সনাফ) এর সৈয়দ জুয়েল আহমদ, মশিউর রহমান বেলাল, মাহমুদুর রহমান, সমাজকর্মী আবদাল হোসাইন, মাওলানা আব্দুল ওয়াজিদ, সৈয়দ আখতার হোসেন দুলন, নাজমুল খান, মোঃ মনির উদ্দিন, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, কামরান আহমদ, রেদওয়ান আহমদ ছামী, ইশতিয়াক হোসেন চৌধুরী, রকিব হোসেন ইমন, মোহাম্মদ সুমন, তারেক হাসান, নায়েব খান, ও সৈয়দ ইমরান আলী সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা সদর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উত্তীর্ণ করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, হাসপাতালের বর্তমান সমস্যা দূরিকরণ, চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও দ্রুত মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।  পরে একটি প্রতিদিনিধি দল জেলা প্রশাসক বরাবরে এই সব দাবি দাওয়া সম্বলিত স্মারক লিপি প্রদান করেন। এদিকে বৃটেন থেকে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ালর্ড হোয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও  গ্রুপ ক্রিয়েটার,ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ ওয়ালর্ড হোয়াইড ক্যাম্পেইন গ্রুপের সকল সদস্যবৃন্দ সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে 
মৌলভীবাজার সদরে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শমসেরনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজার জেলা সড়ককে  চার লেইনে উত্তীর্ণ, মৌলভীবাজার সদর হাসপাতালের বর্তমান সমস্যা দূরিকরণ, চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও মৌলভীবাজার জেলা থেকে নিরক্ষতা দূরীকরণ ,দারিদ্র মুক্ত করা , সহ দশ দফা দাবি দাওয়া বাস্তবায়নে বিগত একযুগ ধরে ক্যাম্পেইন গ্রুপ হিসাবে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ালর্ড হোয়াইড ক্যাম্পেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও মৌলভীবাজার জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে  সমগ্র বিশ্বময় জেলাবাসী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশে বিদেশে সভা সমাবেশ গোলটেবিল বৈঠক, মানববন্ধন ,গণ  সাক্ষর অভিযান,ও  সাবেক  প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার জেলার সাবেক  সকল মানণীয় এমপিবৃন্দ ও একাধিকবার জাতীয় সংসদে ও এসব দাবি দাওয়া তুলে ধরেছেন।  আমাদের ১০ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনের ক্যাম্পেইনে কাজ করতে বদ্ধপরিকর হিসেবে দৃপ্ত শপথ নিয়েছেন বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসী বলে উল্লেখ করে ওয়ালর্ড হোয়াইড ক্যাম্পেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ নেতৃবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের