আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

বৃটেনের কার্ডিফে স্বাধীনতা দিবসের আলোচনা ও  ইফতার মাহফিল 

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:০৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:০৪:৫৭ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফে স্বাধীনতা দিবসের আলোচনা ও  ইফতার মাহফিল 
কার্ডিফ, ২৮ মার্চ : যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের গৌরবময় ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  উপলক্ষে যুক্তরাজ্য  আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্দ্যোগে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ২৭ মার্চ বিকাল ৫ ঘটিকায় এক আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ইউকে ওয়েলস আওয়ামী লীগের  সভাপতি  সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায়  ইফতার পূর্ব আলোচনা সভায় সহ সভাপতি এস এ রহমান মধু,  যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল,  ব্যারিস্টার আব্দুর  রাকিব, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, সাবেক ছাত্রনেতা আকতার উজ্জামান কোরেশি নিপু, বাংলাদেশ ওয়েলফেয়ার এর সেক্রেটারি আসকর আলী,ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, মাহবুবু রহমান, আসাদ মিয়া ও সাজেল আহমেদ, সহ  আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন। জাতির জনক  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদানকারী সবার মাগফেরাত সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী শাহ মোহাম্মদ তসলিম আলী। 
সভাপতির স্বাগত বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি  প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর পোগ্রামে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে এবং বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে  তিনি  আরও বলেন  স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা লালন করে তা বহমান রাখতে হবে এই হোক আমাদের দীপ্ত শপথ। 
ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এম.এ.মালিক বলেন, বাংলাদেশ আজ মহা সংকটে পরিনত হয়েছে। ’৭১ এর পরাজিত শক্তি, ভিনদেশিদের যোগসাজশে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে চলেছে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র