আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

আটলান্টিক সিটিতে বিএএসজের “গ্রিন গ্রোথ” প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:০২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:০২:৪৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের “গ্রিন গ্রোথ” প্রকল্পের কার্যক্রম উদ্বোধন
আটলান্টিক সিটি, ২৮ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে “গ্রিন গ্রোথ” প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন  করা হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার সকালে  ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন  করেন।
মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে বিএএসজের বিভিন্ন মহতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কমিউনিটির উন্নয়নে তাঁর ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল প্রকল্পের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে মেয়র মার্টি স্মল কমিউনিটির উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ।
এসময় বিএএসজে সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ,আশিক ইসলাম উপস্থিত ছিলেন । বিএএসজের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির