আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মাধবপুরে ঈদ উপলক্ষে অপরাধ ঠেকাতে মহাসড়কে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ 

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:২৬:৫৭ অপরাহ্ন
মাধবপুরে ঈদ উপলক্ষে অপরাধ ঠেকাতে মহাসড়কে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ 
মাধবপুর (হবিগঞ্জ) ২৮ মার্চ :  মাধবপুরে ঈদে চুরি, ছিনতাই ও  বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। 
বাস টার্মিনাল, হাট বাজারে বিভিন্ন এলাকার থাকবে পুলিশের কড়া নজরদারি।  আজ শুক্রবার  বিকেলে মাধবপুর থানা থেকে আইন-শৃঙ্খলা  নিয়ন্ত্রণে একটি মোটরসাইকেল মহড়া বের করা হয়। উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক, এলাকা প্রদক্ষিণ করে পুলিশের উপস্থিতি জানান দেন। ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে  দুটি ওয়াচ  টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ারের চৌকি থেকে মহাসডক পর্যবেক্ষণ করা হবে।
আজ শুক্রবার বিকেলে ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়। 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ইতিমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপনী বিতান, হাট বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড,পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত মাধবপুরের পরিস্থিতি স্বাভাবিক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন