আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

যুক্তরাষ্ট্রে অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলাদেশি আমেরিকান ফারিহা 

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০২:২৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০২:২৯:০৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলাদেশি আমেরিকান ফারিহা 
নিউইয়র্ক, ২৯ মার্চ : বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত, নিউ ইয়র্ক সিটি ও স্টেট কর্তৃক প্রদানকৃত ‘Above and Beyond Award 2025’-এ সম্মানিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ফারিহা হাবিব। 
২০২৫ সালে ৫০ জন অনন্য নারীর মধ্যে তিনি একমাত্র বাঙালি নারী হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন। উদ্যোক্তা নেতৃত্ব, মানবিক কর্মকাণ্ড এবং সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এছাড়া Entrepreneur Honoree হিসেবে তাঁকে নিউ ইয়র্ক সিটিতে একজন সফল উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, যা তাঁর কৃতিত্বের আরেকটি অনন্য সংযোজন। পেশাগতভাবে ফারিহা হাবিব যুক্তরাষ্ট্রের টেলিকম খাতের অন্যতম প্রতিষ্ঠানে H&H Telecom Construction  Inc. এর President  তাঁর দক্ষতা, নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে তিনি এই খাতে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছেন।

ফারিহা এর সমাজসেবামূলক কাজের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ Lion Fariha Women Development Center, যার তিনি Chairperson পায়গ্রাম কসবা ফুলতালা খুলনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠান, যেখানে প্রতি বছর ২৪০ জন নারীকে ছয় মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং ৬০ জন নারীকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। এই কেন্দ্রের মাধ্যমে বহু নারী আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়াও, ফারিহা হাবিব আন্তর্জাতিক পর্যায়েও তাঁর কর্মদক্ষতা ও মানবিক কাজের স্বীকৃতি অর্জন করেছেন। তিনি United States United Nations Association (US-UNA)-এর Executive Operations Committee Member হিসেবে কাজ করছেন এবং US Election Commission-এ একজন স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত রয়েছেন।
পরিশ্রমী, দূরদর্শী ও মানবিক গুণসম্পন্ন এই তরুণ নেত্রী শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য নয়, বরং নিউ ইয়র্ক শহরের অন্যতম উদীয়মান নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এই অর্জন প্রবাসী বাঙালি সমাজের জন্য এক অনন্য গর্বের বিষয়। ফারিহা হাবিব এখন শুধুমাত্র একটি নাম নয়, বরং নারী নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও উদ্যোক্তা সফলতার এক অনুপ্রেরণামূলক প্রতীক।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন