আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

যুক্তরাষ্ট্রে আজ ঈদ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০৩:৫২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০৩:৫২:৪৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে আজ ঈদ
ওয়ারেন, ৩০ মার্চ :  ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…’। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের আবহ নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। আজ রোববার ও আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে রোববার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেশিরভাগ মানুষ ঈদ উদযাপন করবেন। ঈদুল ফিতর উদযাপনের জন্য ইতোমধ্যে মিশিগানসহ বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় আমেজে উৎসব ঈদুল আযহা উদযাপন করবে। বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ এবং পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টা থেকে শুরু হবে জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। 
এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও  খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।

ঈদ মোবারক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুপ্রভাত মিশিগানের অগণিত পাঠক, লেখক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতাসহ শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত