আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

মিশিগানে এবার একইদিনে ঐক্যবদ্ধ  ঈদুল ফিতর উদযাপনে বাড়তি আনন্দ 

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০১:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০১:২৪:৩২ অপরাহ্ন
মিশিগানে এবার একইদিনে ঐক্যবদ্ধ  ঈদুল ফিতর উদযাপনে বাড়তি আনন্দ 
ওয়ারেন, ৩০ মার্চ : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মিশিগানে ‍উদযাপিত হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের নামাজে মানুষের কল্যাণ ও পরকালের মুক্তির জন্য করা হয়েছে বিশেষ প্রার্থনা। রমজানের শিক্ষা মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সামনের দিনেও চলবার আহবান জানানো হয়েছে নামাজের বয়ানে। 
মেঘে টইটুম্বুর মিশিগানের আকাশ। থেমে থেমে পড়ছে টিপটপ বৃষ্টি। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও সানন্দে মসজিদে আসেন মুসল্লিরা। হাতে ছিল জায়নামাজ আর মুখে তাকবির। বড়দের হাত ধরে ছোটরা আসেন ঈদ নামাজে। নামাজ শেষে পরস্পর কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তারা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় একমাস সিয়াম সাধনা শেষে মুসলমানরা ঈদের আনন্দে বিভোর হয়ে পড়েন।  রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সামনের দিনেও চলবার আহবান জানানো হয় নামাজের বয়ানে। 

মিশিগানে গেল বছর দুই দিনে ঈদ উদযাপন হলেও এবার একই দিনে ঐক্যবদ্ধভাবে ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় মুসল্লিদের মধ্যে ঈদের আনন্দের অনন্য মাত্রা যোগ করেছে। বেশির ভাগ মসজিদেই দুই থেকে তিন দফায় ঈদের জামাত হয়। বাইতুল মোকাররম, আল ফালাহসহ বাংলাদেশি পরিচালিত সবকটি মসজিদের ঈদ জামাতে মুসল্লিদের ঢল নেমেছিল। কানায় কানায় পরিপূণ ছিল মসজিদ প্রাঙ্গণ। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মসজিদ দারুল কোরআন-এ। এছাড়া মসজিদ আল ফাতাহ-এ ওয়ারেন সিটি পুলিশ ট্টাফিক শৃংঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ