আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত 

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৫ ০১:৪৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৫ ০১:৪৫:৪১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত 
আটলান্টিক সিটি, ৩১ মার্চ : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত ৩০ মার্চ , রবিবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পাজামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।  উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল, এছাড়া অনুকুল আবহাওয়ায় এবারের ঈদ পেয়েছিল ভিন্ন এক মাত্রা। 
মসজিদ আল হেরা- আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদ আল হেরায় ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়। ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। ঈদের নামাজ শেষে মুসল্লীদের মাঝে খাবার, ডোনাট, জুস বিতরণ করা হয়।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের  দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক সেন্টারের সভাপতি ইকবাল হোসেনের মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদের নামাজের জামাত শুরু হয়। ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ তাসদীদ। ঈদের নামাজ শেষে শিশু-কিশোরদের মাঝে মিষ্টি, ডোনাট, আইসক্রিম, জুস, খেলনা বিতরণ করা হয়।
মসজিদ আল তাকওয়া- আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত  মসজিদ আল-তাকওয়ার উদ্যোগে ১০০৮, এবসিকন বুলেভার্ডের আরমরি সেন্টারে ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়  । সকাল সাড়ে আটটায় এখানে ঈদের নামাজ শুরু হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাঈদ আবোজাহরা। বিপুল সংখ্যক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন।  এছাড়া মসজিদ মোহাম্মদ সহ অন্যান্য মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি