আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ১২:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ১২:৫৭:২৭ অপরাহ্ন
মাধবপুর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২ এপ্রিল : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১০ টায় দলের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জামায়াত কর্মীর মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর - চুনারুঘাট) আসনের জামায়াতের মনোনীত এম.পি পদপ্রার্থী হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান। 
মাধবপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলা উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চেয়ারম্যান এড. মোঃ নজরুল ইসলাম ও বায়তুলমাল সেক্রেটারি মাওঃ আব্দুস শহিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল হাসিম, হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, পৌর  সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান খাঁন সোহাগ ও  উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিম রানা সহ অনুষ্ঠিত পুনর্মিলনীতে তিনশতাধিক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি