আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ১২:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ১২:৫৮:১৭ অপরাহ্ন
সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর
সিলেট, ২ এপ্রিল (ঢাকা পোস্ট) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় সশস্ত্র হামলা চালিয়েছে একদল যুবক। ভুক্তভোগীদের অভিযোগ হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরের হাউজিং এষ্টেট ও পাঠানটুলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর হাউজিং এস্টেটস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর একদল যুবক মিছিল সহকারে হামলা করে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও একইভাবে হামলা করা হয়। হামলায় ব্যাপকভাবে তার বাসার আসবাবপত্র ও বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়।
বাসায় হামলার বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, হামলাকারীরা ছাত্রদল-যুবদলের সঙ্গে সম্পৃক্ত। প্রকাশ্যে মহড়া দিয়ে তারা আমার বাসায় হামলা ও লুটপাট করেছে। এর আগেও একই কায়দায় আমার বাসায় হামলা হয়েছিল। বর্তমান সরকারের আমলে এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে উঠেছে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এর বিচার আমরা দেশের জনগণ ও নগরবাসীর কাছে দিলাম।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকা পোস্টকে বলেন, আজ আমার যে বাসায় হামলা হয়েছে সেটা আমার পৈত্রিক সম্পত্তি। সেখানে ফ্লাট বাড়িতে অনেক মানুষ বসবাস করেন। সিলেটে বাসা-বাড়িতে হামলার সংস্কৃতি আগে ছিল না। ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা এই কাণ্ড ঘটিয়েছে। অবশ্য বিএনপির কোনো নিয়ন্ত্রণ তাদের ওপর নেই। বিএনপি তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তারা যাচ্ছেতাই করে যাচ্ছে। আমার বাসা ছাড়াও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় ব্যাপক হামলা করা হয়েছে। এই সব ঘটনার তীব্র নিন্দা জানাই।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়েছে একদল যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পুলিশি নজরদারি আছে। কারা হামলা চালিয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে।
সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় হামলার ঘটনা জানতে চেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের