আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

১ যুগ পর রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০১:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০১:৩১:১৪ অপরাহ্ন
১ যুগ পর রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
ইসলামাবাদ, ৫ এপ্রিল : এক যুগ পর বাংলাদেশ ও পাকিস্তান রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে। চলতি এপ্রিল মাসেই এই সংলাপ অনুষ্ঠিত হবে। ২০১২ সালের পর এই দেশ দু’টির মধ্যে আর কোনো সংলাপ হয়নি। ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে দেশ দু’টি সংলাপে বসতে যাচ্ছে বলে জানা গেছে। খবর ডেইলি পাকিস্তানের।
শনিবার (৫ এপ্রিল) ডেইলি পাকিস্তানে প্রকাশিত প্রতিবেদন বলা হয়, আসন্ন এই বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ। যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করা।
প্রতিবেদনে বলা হয়, এই গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সংলাপে সম্পর্ক দৃঢ় করা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলোতে সমন্বয় উন্নত করার জন্য একটি যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশন পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে বাণিজ্য ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠক বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতায় অবদান রাখবে। এ ছাড়া, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে তার পররাষ্ট্র নীতি পরিবর্তন করেছে। যার মধ্যে রয়েছে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো।
বাংলাদেশ চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে, যা বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দিকে পরিচালিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ