আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন

নিষেধাজ্ঞা এড়াতে টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০১:২৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০১:২৭:২৬ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা এড়াতে টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প
ওয়াশিংটন, ৫ এপ্রিল : জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিক্রির সময়সীমা আবারও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানার প্রতিষ্ঠান থেকে অ্যাপটির মালিকানা স্থানান্তর না হলে যুক্তরাষ্ট্রে তা নিষিদ্ধ করা হবে এমন নির্দেশনার সময়সীমা ৭৫ দিন বাড়িয়ে শুক্রবার (৪ এপ্রিল) এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেন ট্রাম্প।
গত বছর মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনের ভিত্তিতে জানুয়ারিতে নির্ধারিত সময়সীমা আগেই একবার বাড়ানো হয়েছিল। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন টিকটক বাঁচাতে একটি চুক্তি নিয়ে কঠোর পরিশ্রম করছে এবং আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’
তবে তিনি আরও বলেন, ‘এই চুক্তির জন্য এখনও কিছু প্রয়োজনীয় অনুমোদন বাকি, তাই আরও কাজ বাকি আছে। আমরা টিকটক ও চীনের সঙ্গে মিলে এই চুক্তি সম্পন্ন করতে চাই।’
২০২৪ সালে পাস হওয়া দ্বিদলীয় আইনে বলা হয়, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটডান্সের মালিকানাধীন টিকটককে বিক্রি করতে হবে, অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও আইনটির বৈধতা বহাল রাখে।
তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই ট্রাম্প এক নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করেন। এতে বলা হয়, ‘এই বিলম্ব প্রশাসনকে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আকস্মিকভাবে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম বন্ধ হওয়া এড়াতে সাহায্য করবে।’
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই একাধিক মার্কিন কোম্পানির কাছ থেকে টিকটক কেনার প্রস্তাব পেয়েছে। তবে বাইটডান্স প্রকাশ্যে জানিয়েছে, তারা অ্যাপটি বিক্রি করতে চায় না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ