আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মিশিগানে ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্রতিনিধি দলের সেমিনার

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন
মিশিগানে ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্রতিনিধি দলের সেমিনার
মেডিসন হাইটস, ৬ এপ্রিল উদ্ভাবনী রোভারের কার্যক্ষমতার ডিজাইন ডকুমেন্টশন এবং নাসা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তৃতির ওপর এক সেমিনার করেছে ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে মেডিসন হাইটস শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় চবি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 
অ‍্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমানের সঞ্চালনায় রোভার তৈরির প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দলের কোচ মো. মঈনউদ্দীন এবং দলনেতা মাহাদীর ইসলাম। সেমিনারে তাদের তৈরি মুন রোভার মাইরেজ পরিদর্শন করা হয়। 

নাসা আয়োজিত ‘হিউম্যান অক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ ২০২৫ (এইচইআরসি) প্রতিযোগিতায় অংশ নিতে অ্যামেরিকা এসেছে ‘ড্রিমস অব বাংলাদেশ’ এর ১২ সদস্যর প্রতিনিধি দল। বাংলাদেশি তরুণদের গবেষণা দলের সবাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী। ১১ ও ১২ এপ্রিল অ্যামিরিকার অ্যাবামায় (ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টার) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার প্রধান পর্ব। 
হিউম্যান পাওয়ার এবং রিমোট কন্ট্রোল, দুটি ডিভিশনে বিশ্বের বিভিন্ন দেশের ৭৫টি দল অংশ নেবে। রিমোট কন্ট্রোল ডিভিশনে ‘ডিম্রস অব বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করবে অ্যামিরিকা, জার্মানি, থাইল্যান্ড ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫টি দল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স