আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

শিব মন্দিরে বিয়ের ৫০ বছর পর আবার বিয়ে

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০১:২৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০১:২৪:০৬ পূর্বাহ্ন
শিব মন্দিরে বিয়ের ৫০ বছর পর আবার বিয়ে
ওয়ারেন, ৭ এপ্রিল :  বিয়ের পর কেটে গিয়েছে বহু সময়। একসঙ্গে কাটিয়েছেন বহু বসন্ত। আর এই দম্পতি হলেন মিশিগান রাজ্যের স্টার্লিং হাইটস সিটির বাসিন্দা স্বদেশ রঞ্জন সরকার ও সন্ধ্যা রানী সরকার। ৫০ বছর আগে বিয়ে হয়েছে তাঁদের। কিন্তু ছেলে মেয়ে, বৌমা, নাতি-নাতনিরা ভোলেননি তাঁদের বিবাহবার্ষিকী। দিনটিকে স্মরণ করিয়ে রাখতে ফের একবার তাঁদের বিয়ে দিলেন তাঁরা। গতকাল রাতে শিব মন্দির টেম্পল অব জয়ে বিয়ে বার্ষিকীতে শুভ দৃষ্টি, মালাবদল, সিঁদুর দানে আবারো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই দম্পতি। 
মন্দিরের হল ভর্তি দর্শকদের করতালিতে এই দম্পতি মালা বদল করেন। পরে স্বদেশ রঞ্জন সরকার তার জীবনসঙ্গিনীর সিঁথি রাঙিয়ে দিলেন সিঁদুরে। বিয়ে বার্ষিকীর কেকও কাটেন তারা। বিবাহবার্ষিকীতে আনন্দে মেতেছে সকলেই।
বিয়ে বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হালদার, মন্দিরের প্রেস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, অবিনাশ চৌধুরী, আশুতোষ চৌধুরী প্রমুখ। ড. দেবাশীষ মৃধা বলেন, তাদের সুখী দাম্পত্য জীবন আমাদের কাছে একটি উদাহরণ। যে দাম্পত্য জীবনে হাসি, ভালোবাসা আর বন্ধুত্ব থাকে, সেই জীবনই পরিপূর্ণ। এই দিনটি আপনাদের মাঝে বছর বছর ফিরে আসুক। বক্তারা প্রবীণ এই দম্পতির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন। সেই সাথে তাদেরকে বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ