আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

নবীগঞ্জে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে ৩জন নিহত 

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ১১:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ১১:৩৩:৪৯ অপরাহ্ন
নবীগঞ্জে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে ৩জন নিহত 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১১ মে ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশু, বৃদ্ধসহ কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১০মে) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৬৫), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০) এবং বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক আব্দাল মিয়া(৪৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছমাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ৫ জন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মানিক মিয়া সিলেটের ওসমানী মেডিকেলে ও সোহেল মিয়া নবীগঞ্জ হাসপাতালে মারা যান। পরে আশংকাজনক আব্দাল মিয়াও মারা যান। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ৩ জন নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ