আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মিশিগানে দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা, শুরু ১২ এপ্রিল

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১২:২৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:২৮:১৮ পূর্বাহ্ন
মিশিগানে দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা, শুরু ১২ এপ্রিল
ওয়ারেন, ৮ এপ্রিল : মোবাইল কনস্যুলেট সার্ভিস আয়োজন উপলক্ষে বাংলাদেশ সোসাইটি  অব  মিশিগান ইউএস এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন স্থানীয় একটি মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটির বিশিষ্ট মুরুব্বি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল ।
সভায় কনস্যুলেট সার্ভিসের বিভিন্ন কার্যক্রম ও নীতি মালা সম্পর্কে বিস্তারিত বর্ননা করেন মোবাইল কনস্যুলেট সার্ভিস পরিচালনা কমিটির প্রধান বিশিষ্ট মুরুব্বি দেওয়ান আকমল চৌধুরী। উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃস্থানীয় মুরুব্বি আবু লেইস, ইউসুফ কামাল, সমজিত আলম  ইমাম হাফেজ মুহাম্মদ ফকরুল ইসলাম, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, মিসবাউর রহমান চৌধুরী, সৈয়দ মোশারফ চৌধুরী, জুয়েল হুদা, সিটি অব ওয়ারেনের কাউন্সিলম্যান পদপ্রার্থী সাব্বির আহমেদ ও কবির আহমেদ সহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । 

সাংবাদিক সম্মেলনের সভাপতি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল বলেন, মিশিগানে মোবাইল কনস্যুলেট সার্ভিস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের অবতারণা হয়েছ । আমরা সকল বিতর্কের উর্দ্ধে উঠে, দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় স্বচ্ছ সার্ভিস নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তিনি জানান, আগামী ১২-১৩  এপ্রিল ওয়ারেন সিটির ৪৩৪৫ ইস্ট টেন মাইল রোডস্থ আল ইহসান ইসলামিক সেন্টারে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।
সভা শেষে সাংবাদিকদেরকে মোবাইল কনস্যুলেট পরিদর্শনের জন্য বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএস এর সদস্য সচিব শাহাদাত হোসেন মিন্টু পরিচয় পত্র প্রদান করেন। সভার সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের