আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ১২:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ১২:২৩:২২ অপরাহ্ন
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ, ৯ এপ্রিল (ঢাকা পোস্ট) : হবিগঞ্জের মাধবপুরে ছাবু মিয়া নামের এক দিনমজুরকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান মিয়া, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল মিয়া। আর মামলা চলাকালে আসামি মারাজ মিয়া মারা যাওয়ায় আদালত তাকে অব্যাহতি দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সামছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাতে পুলিশ জানায়, উপজেলার বার চান্দুরা গ্রামের ছাবু মিয়ার স্ত্রীর সঙ্গে আসামিদের মধ্যে একজনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ছাবু মিয়া এর প্রতিবাদ করেন। এর জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল ছাবু মিয়াকে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়।
এ ঘটনায় নিহতের ভাই হাফিজ মিয়া তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে একই বছরের ২১ মে মাধবপুর থানার এসআই আলমগীর হোসেন পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
বাদী হাফিজ মিয়া বলেন, অনেক কষ্টে ১৬ বছর মামলাটি পরিচালনা করেছি। আমার ভাই সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। এ রায়ে আমি সন্তুষ্ট। আমি চাই, রায় যেন দ্রুত কার্যকর করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন