আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা ১৮ আগস্ট

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৪:৫০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৪:৫০:৩১ পূর্বাহ্ন
নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা ১৮ আগস্ট
আটলান্টিক সিটি, ১০ এপ্রিল : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী  হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা আগামী ১৮ আগষ্ট সোমবার সকালে তীর্থযাত্রা উপলক্ষে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দুদের পবিত্র ধর্মীয় তীর্থস্থান ‘নিউ বৃন্দাবন’ এ গমন করবেন।
তীর্থযাত্রার আয়োজকদের সূত্রে জানা গেছে, কয়েকশত একর জমির ওপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক রূপের লীলাভূমি, ধর্মীয় পীঠস্থান ‘নিউ বৃন্দাবন’ এ পুণ্যার্থীরা যাচ্ছেন “অমৃতের সন্ধান” পেতে। নিউ বৃন্দাবনে  পুণ্যার্থীরা বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহন করবেন। 
আগামী ২০ আগষ্ট ,বুধবার পুণ্যার্থীরা নিউ বৃন্দাবন থেকে ফিরে আসবেন। তীর্থযাত্রার আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এবং আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী জানান, চতুর্থবারের মতো এই তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে।নিউ বৃন্দাবনে তীর্থযাত্রা উপলক্ষে নিউ জার্সির  প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ