আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

 ইহুদিবিরোধী পোস্ট দিলেই যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:২১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০১:২১:০৫ পূর্বাহ্ন
 ইহুদিবিরোধী পোস্ট দিলেই যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল
ওয়ারেন, ১১ এপ্রিল : সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিরোধী বিবেচিত বিষয়বস্তু পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব পোস্ট ইহুদি-বিরোধী হিসেবে বিবেচনা করবে সেসব পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে।
ইহুদি-বিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলোতে হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীসহ যুক্তরাষ্ট্র যেসব সংগঠনকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে তাদের সমর্থনে সোশ্যাল মিডিয়া কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন যে, "যারা মনে করেন যে তারা আমেরিকায় এসে ইহুদি-বিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে থাকবেন, তাদের জানিয়ে দিতে চাই—আপনাকে এখানে স্বাগত জানানো হবে না।" এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং তা স্টুডেন্ট ভিসা বা গ্রিন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই নতুন নীতির লক্ষ্য হলো ইহুদি-বিরোধী সহিংসতা বা প্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া, এবং এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, সুশাসন, ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে সুরক্ষা দিতে সাহায্য করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা