আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯
চৈত্র সংক্রান্তি উৎসব

নেত্রকোনায় দিনরাত ব্যাপি খনার মেলা

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:১১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০১:২৪:৫৯ অপরাহ্ন
নেত্রকোনায় দিনরাত ব্যাপি খনার মেলা
নেত্রকোনা, ১১ এপ্রিল : ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খনার মেলা। চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাত ব্যাপি নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। উল্লেখ্য, গতবছর চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত খনার মেলা ব্যাপক সাড়া ফেলে।
সারা দিনরাত ব্যাপি আয়োজিত এই মেলায় গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। গান করবেন দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে।
উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহনে খনার উপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে কথা বলবেন, গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার। খবর প্রেস বিজ্ঞপ্তির। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ