আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:২২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০১:২২:০২ অপরাহ্ন
আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
ঢাকা, ১১ এপ্রিল : আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত ৮ এপ্রিল বিশ্বের ৫৪তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে ঢাকা পোস্ট।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী।”
মার্কিন মন্ত্রণালয় আরও বলেছে, “বাংলাদেশের আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে।”
২০২০ সালে যুক্তরাষ্ট্র ও সাতটি দেশ মিলে আর্টেমিস গঠন করে। এরপর বাংলাদেশ মোট ৫৪টি দেশ এই জোটে যোগ দিয়েছে। এই জোটটির লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণসহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ