আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

মাধবপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০১:৫৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০১:৫৮:৩৫ অপরাহ্ন
মাধবপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) : মাধবপুরে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমীন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসি গোলাম মোস্তুুুফার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
রুহুল আমীন বীরসিংহপাড়ার প্রয়াত আব্দুল খালেকের ছেলে। একই ইউনিয়নের দেবপুর গ্রামের ধর্ষণের শিকার মেয়েটির (৩০) মা তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের বরাতে জানান, শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী ওই মেয়েটি তার বৃদ্ধ বাবা মায়ের সাথে বাড়িতে থাকতো। গত ৮ এপ্রিল রাত ১০টায় মেয়েকে একা ঘরে রেখে পিতামাতা পাশের ঘরে গিয়েছিলেন। এই সুযোগে রুহুল আমীন ঘরে ঢুকে প্রতিবন্ধী মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে চিৎকার শোনে পিতামাতা পাশের ঘর থেকে এসে তাকে রক্ষা করেন। এ সময় রুহুল আমীন পালিয়ে যান। ওসি আরও জানান, মেয়েটির মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রুহুলকে গ্রেফতার করা হয়। রুহুল আমিন কে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ