আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

শুভ হোক নতুন বছর

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:১৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১২:১৩:৪৯ পূর্বাহ্ন
শুভ হোক নতুন বছর
মঙ্গল আনন্দে পূর্ব আকাশে 
নব জীবনের বার্তা বিকাশে 
অরুণ কিরণ পিঙ্গল বেশে
আসে ঐ আসে, নববর্ষ আসে।

বিশ্বমানবতাকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আর অশেষ ভালোবাসা। 
জীবনের পথে এই নববর্ষে আমাদের সকলের এ-ই মঙ্গল যাত্রা শুভ হোক, এই নতুন জীবনের যাত্রা সুন্দর হোক আর আনন্দে ভরে থাকুক।  আসুন আমরা সবাই এই পৃথিবীর সকল মানুষকে, সমগ্র মানবতাকে আমন্ত্রণ জানাই এই মঙ্গল যাত্রায় এক হতে, এই আনন্দ যাত্রায় পায়ে পা রেখে জীবনের পথে এগিয়ে যেতে।
নববর্ষের এ আয়োজন প্রাণের কথা বলে, মনকে নাচিয়ে তোলে। এর চেয়ে সুন্দর, সুরে, সংগীতে, নৃত্যে আর ছন্দে ভরে থাকা,  হৃদয় ছুঁয়ে যাওয়া উদযাপন আর কি হতে পারে! উৎসবের অন্তর্নিহিত উপলব্ধি হলো আনন্দের ডানা মেলে হৃদয়কে উড়িয়ে দেওয়া, অন্যের হৃদয়কে ভরিয়ে তোলা, এই পৃথিবীটাকে, আমাদের সত্যিকারের মাকে আনন্দে মাতিয়ে তোলা। 
এই পৃথিবীর আনন্দ যগ্যে আমরা এসেছি আরও আনন্দ যোগ করে এই বিশ্বকে ভরিয়ে দিতে, আনন্দে উদ্বেলিত করতে। জীবন মানেই হচ্ছে উদযাপন, জীবন মানেই হচ্ছে উৎসব, এই উৎসবকে প্রতিদিন নতুন করে সাজাতে হয়,  তাকে সৃষ্টি করতে হয় আমাদের চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবাসা দিয়ে, এঁকে নিতে  হয় আনন্দের রঙে,  বিশ্বমানবতার কল্যানের জন্য, জগতের মংগলের জন্য। 
আসুন আমরা এই বাংলা নববর্ষ উদযাপন, এর সৌন্দর্য, এর মঙ্গল বারতা এর অন্তর্নিহিত বাণী ছড়িয়ে দেই পৃথিবীর পথপ্রান্তে এবং এর ভালোবাসার বন্ধণে বেঁধে ফেলি সমগ্র মানবতাকে। শুভ হোক নববর্ষ, কল্যাণ হোক এ পৃথিবীর, আর সবদিক দিয়ে স্বার্থক হোক মানব জীবন। শুভ নববর্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন