আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

মাধবপুরে হার্ভেস্টার মেশিন ৫টি  শিয়াল শাবককে হত্যা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১২:২৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১২:২৩:৩৮ অপরাহ্ন
মাধবপুরে হার্ভেস্টার মেশিন ৫টি  শিয়াল শাবককে হত্যা
মাধবপুর (হবিগঞ্জ) ১১ মে : মাধবপুরে ৫টি  শিয়াল শাবককে ধান কাটার হার্ভেস্টার মেশিন দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে তা বণ্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নজরে আসে। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতছড়ি তেলমাছড়া বন বিভাগের লোকজনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
স্থানীয় বাসিন্দারা জানান, সাতপাড়িয়া মাঠে একটি ধান ক্ষেতে একদল বন্য শিয়াল ১০টি বাচ্চা প্রসব করে। বুধবার দুপুরে হারর্ভেস্টার মেশিন দিয়ে স্থানীয় এক লোক ধান ক্ষেতে ধান কাটতে যায়। ধান কাটার মেশিনের শব্দ পেয়ে গর্ত থেকে শিয়ালের দল পালিয়ে যায়। মাঠে উপস্থিত লোকজন শিয়াল মারতে লাঠিসোটা নিয়ে ধান ক্ষেত ঘেরাও করে। ভয়ে ১০টি শিয়াল শাবক গর্তে আশ্রয় নেয়। এসময় ৫টি শিয়াল শাবক কোন রকমে পালিয়ে গিয়ে রক্ষা পায়।  গর্তে আশ্রয় নেয়া ৫টি শিয়াল শবকে ধরে হার্ভেস্টার মেশিন দিয়ে হত্যা করে এরা। পরে অতি উৎসাহী কিছুলোক শিয়ালের মরদেহ নিয়ে উল্লাস করে। 
পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি বলেন, বন্যপ্রানী হত্যা যদি ইচ্ছাকৃত ভাবে হয় তবে এটা অমার্জনীয় অপরাধ। শিয়াল শাবকদের মেরে ফেলা বন্য প্রাণী হত্যার শামিল। বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ তেলমাছড়া বিট অফিসার হাবিবউল্লা বলেন, নৃশংসভাবে বন্য প্রাণী ৫টি শিয়াল শাবক মেরে ফেলা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অপরাধ। কেন কি উদ্দেশ্যে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দেওয়া হবে। বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বনকর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, এটি নৃশংস ও অমানবিক কাজ। ইচ্ছাকৃতভাবে শিয়াল শাবককে হত্যা করা হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির