আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি
আসছেন ধর্ম উপদেষ্টা খালিদ হুসাইন ও স্যায়িদ আসজাদ মাদানী

হবিগঞ্জে আলেম ওলামাদের মিলন মেলা ১৭ এপ্রিল

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০১:৫৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০১:৫৮:৩০ পূর্বাহ্ন
হবিগঞ্জে আলেম ওলামাদের মিলন মেলা ১৭ এপ্রিল
হবিগঞ্জ, ১৫ এপ্রিল : বানিয়াচং উপজেলার ধুলিয়া গ্রামের আলোকিত ব্যক্তিত্ব ও বৃটিশ বিরোধী আন্দোলনের সৈনিক আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া। বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও
পৃষ্টপোষক এই দেশ বরেণ্য আলেম ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী স্যায়িদ হোসাইন আহমেদ মাদানীর ছাত্র ও খলিফা। মাওলানা আব্দুল বাছিত আজাদ, আব্দুর রব ইউসুফি, নুরুল ইসলাম ওলিপুরী ও নুরুল ইসলাম খানের মত দেশ বরেণ্য ওলামাদের সৃষ্টি করেছেন শিক্ষক হিসাবে। জাতীয় সংসদ নির্বাচনে তিনবার অংশ নেয়া এই কৃতি পুরুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর।
আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার “জীবন ও কর্ম” নামে একটি গ্রন্থ সম্পাদনা করা হয়েছে। তার প্রকাশনা অনুষ্ঠান হবে আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) । ধুলিয়া মাদ্রাসা মাঠে ওইদিন বিকেল থেকে রাত আটটা পর্যন্ত
প্রকাশনা অনুষ্ঠান ও আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সভাপতি স্যায়িদ আসজাদ
মাদানী। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন।
আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া,আমিরপুর বানিয়াচং এর আয়োজনে এই অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেম ও ওলামাদের সমাগম ঘটবে। আমন্ত্রিত অতিথিদের মাঝে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম খান, মুফতি রশিদুর রহমান বর্ণভী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
অনুষ্টানের সভাপতি ধুলিয়া র. এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের