আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আটলান্টিক সিটিতে কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদের সমর্থনে নির্বাচনী সমাবেশ

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০২:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০২:৪৬:১২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদের সমর্থনে নির্বাচনী সমাবেশ
আটলান্টিক সিটি, ১৮ এপ্রিল : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেল আহমদ এর সমর্থনে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,  আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফানি মার্শাল,আটলান্টিক সিটি  ডেমোক্র্যাটিক কমিটির সভানেত্রী কনষট‍্যানস চ‍্যাপম‍্যান,আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
বক্তারা সবাই দশ জুনের প্রাইমারি নির্বাচনে সোহেল আহমদ সহ মেয়র প‍্যানেলের সবাইকে ভোট দিয়ে জয়ী করার জন্য আহবান জানান। ছাপান্ন বছর বয়সী সোহেল আহমদ, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট, কর হ্রাস,নিরাপত্তা , অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সিটি কাউন্সিল এট লারজ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। তিনি নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত