আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

হ্যামট্রাম্যাকে রথযাত্রা ২৮ জুন

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৮:৩০:০৫ অপরাহ্ন
হ্যামট্রাম্যাকে রথযাত্রা ২৮ জুন
হ্যামট্রাম্যাক, ১৮ এপ্রিল : বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব রথযাত্রা। এবারও হ্যামট্রাম্যাক শহরে জাঁকজমকপূর্ণভাবে  রথযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন শনিবার বিকেল ৬টায় শুরু হবে এই বর্ণাঢ্য মহাযাত্রা। প্রতিবছরের মতো এবারও রথযাত্রা আয়োজন করছে সনাতন সংঘ।
অনুষ্ঠানের সূচনা হবে বেলমন্ট ও গ্যালাঘার স্ট্রিটের মোড় থেকে, সেখান থেকে রথ একটি ছোট লুপে ইয়েমেন স্ট্রিট ঘুরে পুনরায় মূল স্থানে ফিরে আসবে। যাত্রাপথে সিটি হলের সামনে ৩০ মিনিটের জন্য থেমে কীর্তন এবং আয়োজকদের পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হবে।
সনাতন সংঘ জানিয়েছে, এবারের রথযাত্রায় প্রায় ১২০০ জন অংশগ্রহণকারী থাকার সম্ভাবনা রয়েছে এবং মিশিগানের উচ্চপদস্থ নির্বাচিত প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
ধর্মীয় ভাবগম্ভীরতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তধর্মীয় সম্প্রীতির এই আয়োজন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং হ্যামট্রাম্যাক ও আশেপাশের সকল জাতি ও ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। এটি হ্যামট্রাম্যাক শহরের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এক অনন্য উদাহরণ। শহরের মেয়র, কাউন্সিল সদস্য, সিটি ম্যানেজারসহ সকল স্থানীয় কর্মকর্তাকে রথযাত্রায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। সনাতন সংঘের পক্ষ থেকে সকলকে সপরিবারে এই পবিত্র ও উৎসবমুখর আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”