আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

আমরা মিলেমিশে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো -ধর্ম উপদেষ্টা 

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:২০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:২০:৫০ পূর্বাহ্ন
আমরা মিলেমিশে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো -ধর্ম উপদেষ্টা 
রত্নাপালং উত্তর ভালুকিয়া এলাকায় সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

কক্সবাজার, ১৯ এপ্রিল : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন করবো। কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা। মন্দির ও শশ্মানের জমি যারা দখল করে রেখেছে আরএস-বিএসসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদের জমি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করবো। রত্নাপালং উত্তর ভালুকিয়া এলাকায় সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং উত্তর ভালুকিয়া এলাকায় একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ‘বৌদ্ধ ধর্মের কেউ ঢাকাতে মারা গেলে সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারতো না। আমরা দায়িত্ব নেবার পর জমির ব্যবস্থা করে শ্মশান বানিয়ে দিয়েছি। এছাড়া যেখানে যাচ্ছি প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে সাধ্যমতো অনুদান দিচ্ছি।’
একইদিন দুপুরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। সেখানে বক্তব্যে তিনি বলেন, ‘এ দেশ সকলের। আমরা মিলেমিশে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ।’
বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের দিন অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকার, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীসহ বিভিন্ন পদস্থ নেতারা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক