আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেট  ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৯:৪০ অপরাহ্ন
সিলেট  ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ
সিলেট, ১৯ এরপ্রিল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নাম সম্বলিত সাইনবোর্ড টানানো হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।
তিনি জানান, আজ (শনিবার) স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ ব্যানারটি টানানো হয়েছে। আগামীকাল রোববার থেকে খেলা শুরু হবে। তাই শনিবার এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের শহীদ সহযোদ্ধার নামকে স্মরণীয় রাখতে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ নামকরণের দাবি জানানো হয়েছিল। এর প্রেক্ষাপটে স্টেডিয়াম কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এজন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের তৎকালীন ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ টি এম তুরাব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০