আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

সিলেট  ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৯:৪০ অপরাহ্ন
সিলেট  ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ
সিলেট, ১৯ এরপ্রিল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নাম সম্বলিত সাইনবোর্ড টানানো হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।
তিনি জানান, আজ (শনিবার) স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ ব্যানারটি টানানো হয়েছে। আগামীকাল রোববার থেকে খেলা শুরু হবে। তাই শনিবার এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের শহীদ সহযোদ্ধার নামকে স্মরণীয় রাখতে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ নামকরণের দাবি জানানো হয়েছিল। এর প্রেক্ষাপটে স্টেডিয়াম কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এজন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের তৎকালীন ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ টি এম তুরাব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির