আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

শাহজালাল বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:২৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:২৪:০২ অপরাহ্ন
শাহজালাল বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
হবিগঞ্জ, ১২ মে : জেলার আজমিরীগঞ্জের একটি ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ শাহিনুর (২০) বিদেশ পালিয়ে যাবার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রেফতার করা হয়েছে। শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ (ভট্টপাড়া) গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ শাহিনুর মিয়ার বিরুদ্ধে গত ২২ এপ্রিল ধর্ষনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফুয়াদ আহমেদকে। এর মাঝে মামলা তদন্তকারী কর্মকর্তা আসামীর বিদেশ গমন রোধে পুলিশ সুপার, হবিগঞ্জ এর মাধ্যমে ইমিগ্রেশন, এসবি, বাংলাদেশ পুলিশ, ঢাকা বরাবর আবেদন করেন।
এদিকে মামলার আসামী মোঃ শাহীনুর মিয়া গত ১০ মে বিদেশ যাবার চেষ্টাকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ফুয়াদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটককৃত শাহিনুর মিয়াকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে থাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ