আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

অন্টারিওর স্কুইরেল দ্বীপে আগুন : মেট্রো ডেট্রয়েটে ধোঁয়ার কুণ্ডলী

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০১:৫৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০১:৫৬:২৫ পূর্বাহ্ন
অন্টারিওর স্কুইরেল দ্বীপে আগুন : মেট্রো ডেট্রয়েটে ধোঁয়ার কুণ্ডলী
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ওন্টারিও থেকে ওঠা ধোঁয়ার কুন্ডলি গ্রোস পয়েন্ট শোরসের লেকশোর ড্রাইভ থেকে স্পষ্টভাবে দেখা গেছে/Kevin Hardy, The Detroit News

ডেট্রয়েট, ২১ এপ্রিল : কানাডার অন্টারিওর ওয়ালপোল আইল্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্কুইরেল আইল্যান্ডের একটি জলাভূমিতে লাগা আগুন থেকে 
সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলী গতকাল রোববার মেট্রো ডেট্রয়েটে দেখা গেছে। 
প্রধান বব স্মিথ "দ্য নিউজ"-কে জানান, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ওয়ালপোল আইল্যান্ডে প্রায় ১৫টি আগুনের ঘটনা ঘটেছে। স্কুইরেল আইল্যান্ডের দক্ষিণ-পূর্ব প্রান্তের একটি দুর্গম এলাকায় আগুনটি জ্বলছে, এবং এটি অন্য আগুনগুলোর কাছাকাছি নয়। তিনি জানান, রবিবার বিকেলের দিকে আগুনটি প্রায় ৩০%-৪০% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  দ্বীপটি হারসেন্স আইল্যান্ড থেকে প্রায় ৮ মাইল, গ্রস আইলে থেকে প্রায় ৪০ মাইল এবং মিডটাউন ডেট্রয়েট থেকে ২৯ মাইল দূরে অবস্থিত। "এটি আমাদের একটি বড় জলাভূমির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে," বলেন স্মিথ।
মিশিগান ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, গ্রেট লেকস অ্যান্ড এনার্জির একজন আবহাওয়াবিদ এক্স-এ মধ্যাহ্ন এক পোস্টে জানান,  একটি শক্তিশালী আপড্রাফট" এর ফলে ধোঁয়ার কুন্ডলিতে "ওভারশুটিং টপ" তৈরি হয়েছে, যা আর্মাডা, মিশিগান (লেক সেন্ট ক্লেয়ারের উত্তরে) থেকে দৃশ্যমান ছিল। কানাডার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ওয়ালপোল আইল্যান্ডে বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২ কিলোমিটার (প্রায় ১৩.৬ মাইল)। দুপুরের পর থেকে বাতাসের গতি ছিল ১৫ থেকে ২১ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এটি উত্তর দিকে বইছিল।
স্মিথ জানান, আগুনে এখন পর্যন্ত কেউ আহত হয়নি, কোনো ঘরবাড়ি ধ্বংস হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়ার আদেশও দেওয়া হয়নি। যদিও আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, তবে তা মানবসৃষ্ট বলেই মনে হচ্ছে, কারণ কোনো বজ্রপাত বা অন্যান্য প্রাকৃতিক ঘটনা ঘটেনি। রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়,  "বেশিরভাগ সময়ই আগুন লাগার কারণ জানা যায়না। বেশিরভাগ সময় এটি হয় মানুষের হাতেই, যেমন লাইটার দিয়ে আগুন জ্বালানো। এটি দুঃখজনক, কারণ যেখানে আগুন লেগেছে, সেখানে আমাদের ফায়ার ট্রাকের প্রবেশাধিকারে অনেক সীমাবদ্ধতা রয়েছে।"
স্মিথ জানান, স্কুইরেল আইল্যান্ডে যাওয়ার একটি মাত্র রাস্তা রয়েছে, যা দ্বীপে প্রবেশের একমাত্র পথ। তিনি আরও বলেন, চ্যাথাম ও উইন্ডসরের মাঝামাঝি এলাকায় ধোঁয়া দেখা যাওয়া নিয়ে অনেক ফোন কল পাচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ