আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের মাসিক সভা অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১২:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১২:৪৭:৫৫ অপরাহ্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের মাসিক সভা অনুষ্ঠিত 
চট্টগ্রাম, ২১ এপ্রিল : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের আওতাধীনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিটের নিয়মিত মাসিক সভা গতকাল রবিবার, ২০ এপ্রিল, দামপাড়াস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় গাফ্ফার মেনশনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন জেলা জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন জিল্লুর রহমান এমজেএফ।  সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন। 
ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, কর্ণফুলী ক্রাউন প্রেসিডেন্ট লায়ন জয়দেব চন্দ্র দাশ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, ট্রেজারার মো. শহিদুল ইসলাম শহীদ, লায়ন হাবিবুর রহমান, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন রফিকুল হক, লায়ন জাবেদ ইসলাম, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার বিনতে ইউনুছ, লায়ন জিয়া উদ্দিন চৌধুরী, লায়ন টিটু কুমার বড়ুয়া, লায়ন সুস্মিতা সাহা, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও ইখলাস উদ্দিন আকিল প্রমূখ। 
সভায় প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জেলায় ক্লাবের অবস্থান সুসংহত এবং সেবা কার্যক্রমের পরিধি বিস্তারে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মানবতার সেবায় সবাই আন্তরিকভাবে কাজ করলে কাংখিত লক্ষ্য পৌঁছানো সম্ভব বলে তিনি দাবি করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার