আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

আটলান্টিক সিটিতে শ্রীশ্রী রামঠাকুরের তিরোভাব মহোৎসব ২৯-৩০ এপ্রিল

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১২:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১২:৪৮:৪২ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে শ্রীশ্রী রামঠাকুরের তিরোভাব মহোৎসব ২৯-৩০ এপ্রিল
আটলান্টিক সিটি, ২১ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পরম বৈষ্ণব ও বাকসিদ্ধ মহাপুরুষ শ্রীশ্রী রামঠাকুরের ৭৬তম তিরোভাব মহোৎসব 
 “পুণ্য অক্ষয় তৃতীয়া” উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত শ্রীশ্রী গীতা সংঘ মন্দির প্রাঙ্গণে আগামী ২৯ ও ৩০ এপ্রিল, মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিতব্য তিরোভাব মহোৎসবের অনুষ্ঠানমালায় রয়েছে বেদবাণী পাঠ, গুরুগীতা পাঠ, গঙ্গা আবাহন,ধ র্মসভা, সত‍্যনারায়ণ পূজা, শিশু-কিশোরদের ভক্তিমূলক অনুষ্ঠান, ভাগবত গীতা পাঠ,অধিবাস, নামযজ্ঞ, বাল্যভোগ,পূজা ও রাজভোগ,
পুষ্পাঞ্জলি ,সমাধি স্নান,নামযজ্ঞ সমাপন, প্রসাদ বিতরণ ।
শ্রী শ্রী রামঠাকুর ছিলেন একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার, ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদনীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলীয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রামঠাকুর।
তাঁর কাছে জাতি, ধর্ম, বর্ণ, শুচি, অশুচির কোনও ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব নিরপেক্ষ শক্তির আধার। মন্দির, মসজিদ, গির্জায় নয়, শ্রীশ্রী রামঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে, ভক্তের আলয়ে। লোকালয়ে থাকার সময় তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন।
আটলান্টিক সিটিতে শ্রী শ্রী রামঠাকুর তিরোভাব মহোৎসব আয়োজন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাজ সাজ রব পড়েছে । আটলান্টিক সিটির শ্রী শ্রী রামঠাকুর পরিবারের সদস্যরা  প্রবাসী ধর্মপ্রাণ হিন্দুদেরকে শ্রীশ্রী রামঠাকুরের তিরোভাব মহোৎসবে সপরিবারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ